বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




টেক্সাসে মুখোমুখি হচ্ছেন মোদি-ট্রাম্প

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফের বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, টেক্সাসের ‘হাওদি মোদি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

আগামী ২২ সেপ্টেম্বর মোদির উপস্থিতিতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নেবেন ৫০,০০০ এর বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। আমেরিকার মাটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে সেরা বিদেশি নেতা নির্বাচিত হয়েছেন মোদি। খবর এনডিটিভির

এদিকে আগামী বছরই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হওয়ার জন্যে লড়াই করবেন ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ভারতীয়-মার্কিনরাও প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ভোটার।

এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, হিউস্টনে, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার দিকে জোর দেওয়া হবে, বিশ্বে এই দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকে পুনরায় নিশ্চিত করার একটি দুর্দান্ত সুযোগ হবে। পাশাপাশি আমেরিকার সঙ্গে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্রের শক্তি এবং বাণিজ্য ক্ষেত্রে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা করা হবে।

মার্কিন হাউস মেজরিটি লিডার স্টেনি হোয়ার এবং দ্বিতীয় সর্বোচ্চ ডেমোক্র্যাট এবং মেরিল্যান্ডের প্রতিনিধি হিউস্টনে এই অনুষ্ঠানে ভাষণ দেবেন। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেবেন সেখানকার গভর্নর, কংগ্রেসের সদস্য, মেয়র এবং অন্যান্য সরকারি কর্মকর্তা সহ এক প্রতিনিধি দল। আমেরিকান-হিন্দু কংগ্রেস ওম্যান তুলসি গ্যাবার্ড এবং ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি সহ বেশ কিছু নেতাও এই মেগা ইভেন্টে যোগ দেবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765