শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




কুমিল্লায় বাসচাপায় দুই ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

কুমিল্লার পদুয়ারবাজারে উল্টো পথে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামের আব্দুস সাদেকের ছেলে ও বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসেন, লালমতি গ্রামের হুমায়ূন কবির মেম্বারের ছেলে ও বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক তৌকির আহমেদ সজল এবং একই গ্রামের প্রবাসী শাহীন আহমেদ।

আজ রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, পদুয়াবাজার এলাকার হোটেল নূরজাহানে শ্যামলী পরিবহণের বাসগুলো যাত্রা বিরতি করে। পরে চট্টগ্রামগামী বাসগুলোকে কিছুটা পথ উল্টো গিয়ে ইউটার্ন নিয়ে নির্ধারিত সড়কে উঠতে হয়। শ্যামলী পরিবহনের ওই বাসটি উল্টো পথে যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর তিন আরোহীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765