বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




সুন্দরবনে তিন জেলে অপহৃত

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে সুন্দরবনে তিন জেলেকে অপহরণ করেছে দস্যু জোনাব বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (০৪ জুলাই) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বৈকারী খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহরণকারীরা মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী গ্রামের নওশেদ গাজীর ছেলে মোবারক গাজী (৪৫), টেংড়াখালী গ্রামের মৃত তমিজ গাজীর ছেলে ছাত্তার গাজী (৩৩) এবং গাবুরা গ্রামের আলম গাজী (২৮)।

পার্শ্বেখালী গ্রামের জেলে ইমাম আলী জানান, এক সপ্তাহ আগে তারা কৈখালী বন অফিস থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোরে বৈকারী খালে মাছ ধরার সময় দস্যু জোনাব বাহিনীর সদস্যরা অতর্কিত হামলা চালিয়ে তাদের অপহরণ করে।

এ বিষয়ে কৈখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765