মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি




চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ট্রাকের ধাক্কায় মো. মামুন চৌধুরী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন বায়েজিদ বোস্তামি থানার কোম্পানি বাড়ি এলাকার নুরুল আবছার চৌধুরীর ছেলে।

নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভূঁইয়া জানান, ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মামুন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় মোটরসাইকেল আরোহী মামুনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765