শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




স্ত্রীর মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেলেন স্বামী

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

চাঁদপুরে হাপসাতালে স্ত্রীর মৃতদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জুয়েল খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাতে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

তানজিনা আক্তার নামের ওই নারী তার স্বামী জুয়েলকে নিয়ে চাঁদপুর পৌর এলাকার ওয়ারলেস বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি সেখানে একটি বিউটি পার্লারের ব্যবসা করতেন। তানজিনার স্বজনদের অভিযোগ- তানজিনাকে হত্যা করে তার স্বামী তাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।

জুয়েল খান চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডি দফাদার বাড়ির নুরু খানের ছেলে।

তানজিনার ছোট ভাই মেহেদী হাসান জানান, প্রায় পাঁচ বছর আগে তানজিনার সঙ্গে জুয়েলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করতো জুয়েল। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত বছর জুয়েলের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন তানজিনা। মামলাটি এখনও চলমান রয়েছে। এরই জেরে ক্ষিপ্ত হয়ে তানজিনাকে হত্যা করে জুয়েল তাকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি।

হাসপাতালের মেডিকেল অফিসার সৈয়দ আহমেদ কাজল বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় জুয়েল তার স্ত্রীকে মৃত অবস্থায়ই হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এক ফাঁকে তিনি পালিয়ে যান। আমরা দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তার স্বামী আর ফিরে না আসায় চাঁদপুর মডেল থানায় ফোন করা হয়। ওই নারীর গলায় ও শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করছেন। মামলার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে ওসি (তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘তানজিনার স্বামী জুয়েল প্রায়ই যৌতুকের টাকার জন্য তাকে মারধর করত বলে অভিযোগ পেয়েছি। জুয়েলের বিরুদ্ধে একটি মামলাও করেছিলেন তানজিনা। হয়তো ওই মামলাকে কেন্দ্র করেই তানজিনাকে হত্যা করা হতে পারে। তবে তাকে হত্যা করা হয়েছে কি-না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা তদন্তের পর প্রকৃত ঘটনা জানতে পারবো।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765