শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




শিন্ডে না খড়গে, কংগ্রেসের ভার এবার কার হাতে

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

কংগ্রেসের সভাপতি পদ নিয়ে জল্পনার অবসান ঘটালেন রাহুল গান্ধী। তিনি যে আর দলের সভাপতি নন তা চিঠি লিখে জানিয়ে দিলেন। তারপরেই নতুন সভাপতি নিয়ে জল্পনা এখনও তুঙ্গে।

রাজনৈতিক মহলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, সভাপতির দৌঁড়ে রয়েছেন কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খড়গে ও সুশীল কুমার শিন্ডে। কংগ্রেস যদি শেষপর্যন্ত এদের মধ্যে কাউকে বেছে নেয় তাহলে তা হবে তৃতীয় কোনও কংগ্রেস সভাপতি যিনি গান্ধী পরিবারের বাইরের মানুষ।

এর আগে কংগ্রেসের সভাপতির পদে ছিলেন সীতারাম কেশরী, নরসিংহ রাও।

২০০২ সালে দলের সহ-সভাপতি পদে লড়াই করেছিলেন সুশীল কুমার সিন্ডে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ছিলেন। পাশাপাশি তিনি গান্ধী পারিবারের ঘনিষ্ঠও।

অন্যদিকে, গত লোকসভায় বিজেপির আক্রমণের মুখে দলকে নেতৃত্ব দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। বহুবার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। তবে কয়েক দশক পর এবার লোকসভা নির্বাচনে হেরেছেন খড়গে।

ভারতে এবারের লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় কাঁধে নিয়ে ভোটের ফল প্রকাশের দুইদিনের মাথায় পদত্যাগপত্র জমা দেন রাহুল। যদিও দলীয় নেতারা তাকে ওই সিদ্ধান্ত বদলের জন্য বারবার অনুরোধ জানিয়ে আসছিলেন।

কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় রাহুল বুধবার দলীয় সভাপতির পদে না থাকার বিষয়ে জনতার উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তার অবস্থান স্পষ্ট করেন।

এবারের লোকসভা নির্বাচনে মাত্র ৫২টি আসনে জয় পায় কংগ্রেস। অন্যদিকে আরও শক্তিশালী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ভারতের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। বিজেপি একাই ৩০৩ আসনে জয়লাভ করেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765