সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা’ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহের ভালুকা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। রুবেল (৩০) নামে নিহত ব্যক্তি ‘মাদক বিক্রেতা’ বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ভালুকার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বন্দুকযুদ্ধের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান যায় ডিবি পুলিশের দু’টি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে মাদক বিক্রেতারা পিছু হটে। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765