শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পরিণীতির বদলে যাওয়া…

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

হলিউডের বিখ্যাত ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। ছবিটির রিমেক তৈরি করেছে কলকাতার প্রখ্যাত পরিচালক রিভু দাশগুপ্ত। আর এতে দেখা যাবে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। সম্প্রতি এক টুইট বার্তায় ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।

২০১৫ সালে প্রকাশিত পাওলা হকিন্সের বেস্টসেলার ‘দ্য গার্ল অন দ্য ট্রেনের’ ওপর ভিক্তি করে নির্মিত হবে এই সাইকোলজিক্যাল থ্রিলার।

ছবিটির রিমেকে এক মদ্যপ ‘বিধবার’ ভূমিকায় দেখা যাবে পরিণীতিকে।

ইতিমধ্যে ইংল্যান্ডে শুরু হয়েছে ছবিটির শুটিং। ব্যস্ত সিডিউলের ফাঁকে ঝটপট বেশকিছু ছবি তুলে ভক্তদের জন্য নিজের টুইটারে পোস্ট করেন এ অভিনেত্রী।

একই সঙ্গে পরিণীতি জানালেন, এই ছবিতে কাজ করা তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এতে কাজ করে আচমকাই যেন জীবনটাই বদলে গেছে তার, পেয়েছেন পরম কাঙ্খিত মুক্তি।

রিল্যায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে ২০২০ সালে মুক্তি পাবে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ছবিটি। পরিণীতি ছাড়াও এই ছবিতে দেখা যাবে কীর্তি কুলকার্নি এবং অদিতি রায় হায়দারিকে। সূত্র: পিঙ্কভিলা

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765