রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চিত্রনায়িকা শিমলাকে পুলিশের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা করার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদ ওরফে মাহিবী জামানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শামসুর নাহার শিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে দুবাইগামী উড়োজাহাজ (বিজি-১৪৭ ফ্লাইট) ছিনতাইকারীর কবলে পড়ে। পরে বেলা সাড়ে ৫টার দিকে এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সন্ধ্যা ৬টার দিকে এক কমান্ডো অভিযানে নিহত হন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী। পরে আঙুলের ছাপ মিলিয়ে জানা যায়, ওই যুবক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের দুধঘাটা এলাকার পিয়ার জাহান সরদারের ছেলে পলাশ আহমেদ।

নিহত পলাশের দ্বিতীয় স্ত্রী ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শিমলা। বিমান ছিনতাইচেষ্টার ঘটনার প্রায় তিন মাস আগে তাদের বিচ্ছেদ হয়।

উড়োজাহাজটিতে থাকা কয়েকজন যাত্রী ঘটনার বর্ণণা দিয়ে ওই সময় জানান, বিমানে পলাশের সঙ্গে একটি ব্যাগ ছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই সে পেছন থেকে দৌঁড়ে ক্যাপ্টেনের রুমে গিয়ে পাইলটকে জিম্মি করার চেষ্টা করে। এসময় বিমানের ভেতরে গুলির শব্দও শোনা গিয়েছিল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765