শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট; মোরেলগঞ্জে পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মোরেলগঞ্জ পৌরসভা একাদশ ২-০গোলে বহরবুনিয়া একাদশকে পারজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪ টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

এ ছাড়াও সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি মো. জামাল শরীফ, ওসি তদন্ত ঠাকুর দাস মন্ডল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ খেলা উপভোগ করেন। খেলাটি পরিচালন করেন মো. রোকনুজ্জামান উজ্জল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765