বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ গোলে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানী মুগদায় ছয়তলার ছাদে মোবাইলে কথা বলার সময় উপর থেকে পড়ে আশরাফুল ইসলাম খাঁ (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে।

নিহতের মামা বাদশা জানান, রাত আনুমানিক সাড়ে ৯টায় ৬তলার ছাদে মোবাইলে কথা বলার সময় উপর থেকে পা পিছলে নিচে পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার সময় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

জানা যায়, নিহত আশরাফুল ইসলাম খাঁ শরিয়তপুর জেলা পালং উপজেলা চড়কান্দি গ্রামের মনির খাঁ’র ছেলে। তিন ভাইয়ের মধ্যে সাইফুল মেজো। বর্তমানে পরিবারের সঙ্গে ১/১ দক্ষিণ মুগদা ওয়াপদা গলিতে আমিরের বাড়িতে ভাড়া থাকতেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765