শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নিদ্রাহীনতা কমাবে যে পাঁচটি খাবার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

ঘুম নিয়ে অনেকেরই সমস্যা আছে। দিনের পর দিন ঘুম ভালো না হলে উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই সঙ্গে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি বাড়ে। রাতে ভালো ঘুম না হলে সারাদিন শরীর ও মন ক্লান্ত লাগে। নিদ্রাহীনতা কমাতে পাঁচটি খাবার বেশ কার্যকরী। নিয়মিত এ গুলো খেলে ঘুমের সমস্যা অনেকটাই কমে যাবে। যেমন-

কাজু বাদাম : পুষ্টিবিদদের মতে, নিয়মিত কাজু বাদাম খেলে ঘুমের সমস্যা কমে। এতে থাকা ম্যাগনেশিয়াম ঘুম আনতে সাহায্য করে। তবে কাজু বাদামে ক্যালোরি বেশি থাকায় ঘুমানোর ঠিক আগ মুহূর্তে বাদাম খাওয়া ঠিক নয়। এতে হজমের সমস্যা হতে পারে। তাই শোওয়ার বেশ কিছুক্ষণ আগে কাজু বাদাম খেতে পারেন।

ক্যামোমিল চা : হারবাল চা মানেই ভেষজে পূর্ণ একটি পানীয়। নিয়মিত ক্যামোমিল চা পান করলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। সেই সঙ্গে সর্দি-কাশিও নিয়ন্ত্রণে থাকে। এতে ঘুমও ভালো হয়।

আখরোট : আখরোটে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও ফলিক এসিড থাকায় এটি হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেশিয়াম ঘুম ভালো করে। চাইলে কাজু বাদাম -আখরোট মিশিয়েও খেতে পারেন। এতে ভালো ফল পাওয়া যাবে।

গরম দুধ : যাদের ঘুমের সমস্যা আছে তারা ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস হালকা গরম দুধ খেতে পারেন। এতে থাকা ভিটামিন ডি, ক্যালসিয়াম ঘুম গাঢ় করতে সাহায্য করে।

ওটস : ফাইবারে সমৃদ্ধ ওটস পেট ভরা রাখতে সাহায্য করে। ঘুমানোর বেশ খানিক্ষণ আগে ওটস খেয়ে শুতে গেলে ঘুম ভালো হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765