রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যশোর ও খুলনায় ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

খুলনা ও যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ও মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তারা মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রহিমা বেগম (৪৩) মঙ্গলবার রাত ১১ টার দিকে তিনি মারা যান। রহিমা বেগম তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী। এ নিয়ে খুলনায় গত দুই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হলো।

অন্যদিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার জাহিদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গু নিয়ে তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে, গতকাল মঙ্গলবার জাহানারা নামে আরও এক ডেঙ্গু রোগী এ হাসপাতালে মারা যান। তার বাড়িও মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামে। এ নিয়ে গত ২১ জুলাই থেকে এ পর্যন্ত যশোরে ৫ জন ডেঙ্গু রোগী মারা গেলেন।

যশোর জেনারেল হাসপাতাল থেকে জানানো হয়েছে, এ হাসপাতাল থেকে গত ২৪ ঘণ্টায় ৫৩ জন ডেঙ্গু রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এই সময়ে নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৮৫ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছেন আরও ১০৯ জন ডেঙ্গু রোগী।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765