শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




চুক্তি ছাড়া ব্রেক্সিটে বাধা দেয়ার পক্ষে রানী এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন আগামী ৩১ অক্টোবরের মধ্যে কোন শর্ত ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার বিষয়ে যে প্রচেষ্টা চালাচ্ছেন তার বিরুদ্ধে যে সংসদে আইন প্রস্তাব আনা হয়েছে। আর ব্রিটেনের রানী এলিজাবেথ তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

এই পদক্ষেপ কে বলা হয় রাজ সমর্থন। কোন চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক চ্ছেদ বা ব্রেক্সিটের বিরুদ্ধে গত সপ্তাহে সংসদে, প্রস্তাব পাশ হওয়ার পর রানী এলিজাবেথ রাজ সমর্থন দেন।
এদিকে, চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে বাধ্য করতে শুক্রবার একটি বিল পাশ করেছে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা।

উল্লেখ্য, ব্রেক্সিট পেছাতে এর আগেও গত ২৯ মার্চ ইইউর কাছে আবেদন করে ব্রিটেন। সে অনুযায়ী ব্রেক্সিট কার্যকরে ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেয় ইইউ।

ব্রেক্সিট কার্যকরে একটি চুক্তি ব্রিটিশ আইনসভায় পাশ করাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত সোবেক প্রধানমন্ত্রী থেরেসা মে’কে সরে যেতে হয়েছিল। এরপরই বরিস জনসন ক্ষমতায় এসে ব্রেক্সিট সফলের ব্যাপারে নিজের শক্ত অবস্থান ব্যক্ত করেন।

কিন্তু, বিরোধী দল ও নিজ দলের কিছু এমপিদের চাপে শেষ পর্যন্ত চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরে ব্যর্থতার দিকেই যাচ্ছেন তিনি। সূত্র: ভয়েস অব আমেরিকা

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765