শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে: সেনাবাহিনী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
ভারতে যেকোনো সময় সন্ত্রাসী হামলা হতে পারে: সেনাবাহিনী

ভারতের দক্ষিণাঞ্চলে যেকোনো সময় একটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে তথ্য পেয়েছে দেশটির সেনাবাহিনী। খবর স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার মহারাষ্ট্রের পুনে জেলার কানহে এলাকার সেনা আইন কলেজর এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডার-ইন-চিফ এস কে সাইনি।

তিনি বলেন, স্যার ক্রিক এলাকা থেকে কিছু পরিত্যক্ত নৌকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ভারতের দক্ষিণ ও উপদ্বীপ অঞ্চলে একটি সন্ত্রাসী হামলা হতে পারে বলে একাধিক তথ্য পেয়েছি আমরা।

এস কে সাইনি জানান, এই হামলার তথ্য বিবেচনা করে স্যার ক্রিক অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।

কেরালার পুলিশ প্রধান লোকনাথ বেহেরা ইতোমধ্যে সব জেলার পুলিশের প্রধানকে রাজ্যজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি পুলিশ কর্মকর্তাদেরকে রাজ্যটির বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বিমানবন্দর এবং জনসমাগম হয় এমন জায়গাগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেরালার ওনাম উৎসব উদযাপনের জন্য মানুষ যে জায়গাগুলোতে জড় হবে, সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

চেন্নাইয়ের এক প্রতিরক্ষা মুখপাত্র জানান, গুজরাটের কিছু অংশ এবং উপদ্বীপসহ উত্তরাঞ্চলের অনেক জায়গা সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের কমান্ডের অন্তর্ভুক্ত।

অন্ধ্র প্রদেশের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন ও শৃঙ্খলা) রবি শংকর আয়্যানার জানান, রাজ্যটির ৯৭৪ কিলোমিটার দীর্ঘ কোস্টলাইনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765