শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




লালমণিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩ পুলিশ আহত

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

 

সদর উপজেলায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় নবিয়ার রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার ভোর রাতে সদর উপজেলার দুরাকুঠি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, শহরের খোর্দ সাপটানা এলাকার আব্দুর রহিমের পুত্র নবিয়ার রহমান (৪০)। আহত পুলিশ সদস্য হলেন, সদর থানার এসআই মাসুদ রানা, এএসআই ইসরাফিল ও পুলিশ সদস্য আল ইমরান।

লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক জানান, ওই মাদক ব্যবসায়ী নবিয়ার রহমানের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ শত ৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ। পরে তাকে নিয়ে আরো মাদক দ্রব্য উদ্ধারের জন্য সদর উপজেলার দুরাকুঠি বটতলা এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। ওই সময় মাদক ব্যবসায়ী নবিয়ার রহমান পালিয়ে যেতে চেষ্টা করেন। পরে পুলিশ গুলি করলে মাদক ব্যবসায়ী নরিয়ার দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় সদর থানার ওই ৩ পুলিশ সদস্য আহত হয়। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765