শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের হওয়ার পর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক) অঞ্চল আমলী আদালতে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন বাদল মামলাটি দায়ের করেন। পরে এ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বাকি আসামিরা হলেন- যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কওছর এম আহমেদ।
বাদী তার মামলার বিবরণে উল্লেখ করেন, লন্ডনের একটি অনুষ্ঠানের সংবাদ গত ১৯ আগস্ট ২০১৯ এনটিভিতে ২ ও ৩ নং বিবাদীর সহায়তায় প্রচারিত হয়। এতে দেখা যায়, ১ নং বিবাদী তারেক রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কর্তৃক স্বাধীনতা ঘোষণা তিনি মানেন না। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ এবং স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মানহানিকর কথাবার্তা বলেন।

১ নং বিবাদী আরো প্রচার করেন, সে সময়কার সরকার অবৈধ এবং বর্তমান সরকারও অবৈধ। বিবাদীগণ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা বানোয়াট মানহানিকর বক্তব্য দিয়ে ৫০০ ও ৫০১ ধারায় অপরাধ করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা জানান, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃতি ও মানহানিকর বক্তব্য দেয়ায় তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলার পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার জানান, সরকার তারেক রহমানকে ভয় পায়। তাদের মন্ত্রী-এমপিরা দিনে-রাতে স্বপ্নে দেখে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসছেন। তাই সুদূর লন্ডনে বসে সত্য ও যুক্তি দিয়ে বক্তব্য রাখলেও সেখানে তারা মানহানি ও রাষ্ট্রদ্রোহিতা খোঁজেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আমি সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, তারেক রহমান এইসব মিথ্যা মামলাকে ভয় পান না। অচিরেই তার চিকিৎসা শেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নেয়ার জন্য দেশে ফিরে আসবেন এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা আইনের মাধ্যমে মোকাবেলা করবেন। আমি মনে করি, তারেক রহমানের দেশে আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সরকার একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765