বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গোমূত্র-গোবরের ব্যবসায় আর্থিক সাহায্য দিচ্ছে মোদি সরকার!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

গোমূত্র এবং গোবরের ব্যবসা শুরু করলে তরুণদের আর্থিক সহায়তা দেয়া হবে জানিয়েছে মোদি সরকারের একটি সূত্র। গোমূত্র এবং গোবরের সফলভাবে বাণিজ্যিকীকরণ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

গুজরাট প্রদেশের গান্ধীনগরে এন্টারপ্রিনিউরশিপ ডেভলপমেন্ট ইন্সটিটিউট অব ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভ খাতিরিয়া বলেন, ‘স্টার্ট আপ ইন্ডিয়ার’ আওতায় যারা গো-সংক্রান্ত পণ্যের ব্যবসা করবেন, তাদের প্রাথমিক মূলধনের ৬০ শতাংশ সহয়তা করবে সরকার।

খাতিরিয়া জানান, তরুণ প্রজন্মকে উৎসাহ দিতে শুধু দুধ বা ঘি নয়, গরুর বর্জ্যকে কাজে লাগিয়ে যেন আয় হয়, সেজন্য সব রকমের সাহায্য করবে কেন্দ্র।

তিনি বলেন, ওষুধ এবং সার তৈরিতে গোমূত্র ও গোবর ব্যবহার হয়। গো-সংক্রান্ত ব্যবসায় সব ধরনের উৎসাহ দিতে তৎপর কেন্দ্র।

মোদি সরকার ফেব্রুয়ারিতে ৫০০ কোটি টাকার কামধেনু আয়োগ প্রতিষ্ঠা করে। এই আয়োগের মূল লক্ষ্য গরুর নিরাপত্তা এবং গো সংক্রান্ত বিষয়ে নতুনত্ব ব্যবসার ক্ষেত্র তৈরি করা।

খাতিরিয়ার কথায়, গোমূত্র এবং গোবর এই ব্যবসায় নতুন দিশা দেখাতে পারে। ওষুধ তৈরিতে গোমূত্রের প্রয়োজন হয় বলে দাবি তাঁর। তাই অত্যাধুনিক উপায়ে গোমূত্র শোধণ করে কীভাবে ব্যবসা করা যায় তার প্রশিক্ষণও দেবে কেন্দ্র। ইতিমধ্যে বিভিন্ন গোশালায় এ ধরনের প্রশক্ষিণ হচ্ছেও বলে জানান তিনি।

এর আগে হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে গো-পর্যটন তৈরির ঘোষণা করেন কামধেনু আয়োগের এই চেয়ারম্যান। তথ্যসূত্র: জি নিউজ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765