বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক




রাজশাহীতে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২৩) নামে এক নারী মারা গেছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে সে মারা যায়। শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ৪ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাপলা। কিন্তু ধীরে ধীরে তার কিডনী বিকল হয়ে পড়ে। এতে সে মারা যায়।

তিনি বলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিজ গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন শাপলা খাতুন। গত ৪ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। পরে ওই ওয়ার্ডে রেখেই তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে তার অবস্থার অবনতি ঘটে। এ সময় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরো ৪ জন ডেঙ্গুর নতুন রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। বর্তমানের মোট চিকিৎসাধীন আছেন ৩৫ জন। এর আগে গত ১২ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মালেক নামে এক যুবক মারা যান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765