শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




আদালত চত্বরে পুলিশকে কিলঘুষি-লাথি মেরে পালাল আসামি

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বগুড়ায় আদালত চত্বরে পুলিশকে কিলঘুষি ও লাথি দিয়ে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। ওই আসামির নাম সাইফুল ইসলাম সাগর (২৮)।

রোববার সন্ধ্যায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সাগরকে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের হলেও সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত আসামির কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাইফুল ইসলাম সাগর বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের মৃত শাহজাহানের ছেলে।

তদন্তকারী কর্মকর্তা এসআই জিলালুর রহমান জানান, সাগরকে মাদক মামলায় গ্রেফতার করে শেরপুর থানা পুলিশ।

রোববার বিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা সাগরসহ জামিন নামঞ্জুর হওয়া আরও আসামিদের জেলা কারাগারে নেয়ার জন্য প্রিজনভ্যানে তুলছিলেন।

এ সময় সাগর উপ-সহকারি টাউন পরিদর্শক (এটিএসআই) কবিরের বুকে কিলঘুষি ও লাথি মেরে হাতকড়া খুলে পালিয়ে যান।

এ ঘটনায় এএসআই এমদাদুল হক রাতে সদর থানায় মামলা করেছেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, বিষয়টি পুলিশ সুপারের কাছে রিপোর্ট করা হয়েছে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর ফাঁড়ির এসআই জিলালুর রহমান জানান, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাগরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765