সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ছাত্রলীগ সেক্রেটারির প্রটোকলে না যাওয়া শিক্ষার্থীদের কক্ষে তালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রটোকলে না যাওয়া এবং গেস্টরুম না নেওয়ায় শিক্ষার্থীদের চারটি কক্ষে তালা ঝুলিয়েছে রাব্বানীর অনুসারীরা।

রবিবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে। হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম শপুর নেতৃত্বে এটি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী জানান, ‘দীর্ঘ দিন যাবত আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আসছি, কিন্তু আমাদের রাখা হচ্ছে গণরুমে। রবিবার দুপুরে রাব্বানী ভাই মধুর ক্যান্টিনে এসেছিলো। আজকে আমরা ইচ্ছা করে কেউ তার প্রটোকলে যাইনি। রাতে গেস্টরুমেও আসিনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে শপুর নির্দেশে তৃতীয় বর্ষের কয়েকজন আমাদের থাকার রুমগুলোতে তালা ঝুলিয়ে দেয়। তালাবদ্ধ কক্ষগুলো হচ্ছে ২৪৮, ২৩৭, ৪০১ (ক) এবং ৬২৬ (ক)। এই রুমগুলোকে আমরা ৩৪ জন থাকি। আমাদেরকে বলা হয় যেখানে ইচ্ছা সেখানে যেতে পারিস।

এ ব্যাপারে শরীফুল ইসলাম শপুর কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা নিজেদের মধ্যে ঝামেলা করেছিলো। আমি তখন হলের বাইরে ছিলাম। কে বা কারা তালা লাগিয়েছিলো আমি জানি না। পরে হলে এসে আমি মিটমাট করে তালা খুলে দিয়েছি। রাব্বানী ভাইয়ের প্রটোকলে না যাওয়ায় তালা দেওয়ার বিষয়টি ভিত্তিহীন।

তবে অভিযোগ আছে, প্রোগ্রাম-গেস্টরুম না করতে চাইলে শিক্ষার্থীদের ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিছুদিন আগে মহব্বত নামের এক শিক্ষার্থীকে ছাত্রদল আখ্যা দিয়ে বের করার হুমকি দেওয়া হয়।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি খোঁজ খবর নিচ্ছি। এ ব্যাপারে পরে জানাবো।

তবে এ ব্যাপারে জানতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কোন সাড়া দেননি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765