শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




রামপালে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

 

রামপালে সহপাঠীর ছুরিকাঘাতে সজিব নামে ১০ম শ্রেনীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। সে উপজেলার ঝনঝনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার স্কুলে গিয়ে তারই সহপাঠী ইদিয়ামিনের (১৭) সাথে বাকবিতন্ডায় জড়ায়। বিষয়টি শিক্ষকদের নজরে এলে তাৎক্ষনিক ঘটনার মিমাংসা করে দেন। পরবর্তীতে বেলা আনুমানিক ২ টায় স্কুল টিফিনের সময় সজিব স্কুল থেকে বাইরে বের হয়। রাস্তায় একা পেয়ে ইদিয়ামিন ও তার এক বন্ধু সাব্বির মোড়ল (১৮) তাকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরী ছুরিকাঘাত করে। এসময় তার ডাকচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রামপাল থানার ওসি (ভারপ্রাপ্ত) মোঃ তুহিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765