রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ফের বিতর্কে জাইরা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

ফের বিতর্কে উঠে এলো বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিমের নাম। এর কারণ আরেক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে করা একটি পোস্ট।

শনিবার পরবর্তী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের দিন ঘোষণা করে ওই ছবির বাকি অভিনেতাদের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। ছবিটিতে প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছেন-অভিনেতা ফারহান আখতার, রোহিত সরাফ এবং জাইরা ওয়াসিম।

ছবিটিতে প্রিয়াঙ্কা লিখেছেন, সেপ্টেম্বরের ১৩ তারিখ টরেন্টো চলচ্চিত্র উৎসবে মুক্তি পাচ্ছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ছবির বাকি টিমের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার।

বিতর্কের সূত্রপাত এরপরই। নেটিজেনরা বলছেন, বলিউডি ক্যারিয়ার ছেড়ে দেওয়া জাইরা ওই ছবিতে কী করছেন?

মাস কয়েক আগে ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট দিয়ে বলি টাউনকে চিরতরে বিদায় জানান ‘দঙ্গল’ অভিনেত্রী। কারণ হিসেবে লিখেছিলেন, কোনোদিন জনগণের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চাননি। ইন্ডাস্ট্রি থেকে অনেক সমর্থন ও ভালবাসা পাওয়া সত্ত্বেও গ্ল্যামারের পথে তার ‘ইমান’ নষ্ট হচ্ছিল, বিপন্ন হচ্ছিল ধর্মবিশ্বাস।

সেই ঘটনার প্রসঙ্গ টেনে এনেই প্রিয়াঙ্কার ওই পোস্টে অনেকে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ওয়ার্ল্ড প্রিমিয়ারে যোগ দেওয়ার সময় তোমার ধর্মবিশ্বাস বিপন্ন হচ্ছে না জাইরা? আবার কেউবা লিখেছেন, লাইমলাইটে আসতেই কি তখন তোমার ওই সিদ্ধান্তের কথা বলেছিলে? সবটাই মিথ্যে ছিল তবে?

তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটা নয়। কেউ লিখেছেন, ছবিটা হয়তো ওর ওই সিদ্ধান্তের আগে তোলা হয়েছে।

জাইরার ওই সিদ্ধান্তে সাময়িক ভাবে স্তম্ভিত হয়ে গিয়েছিল বলিউড। কেউ কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। আবার কেউ বলেছিলেন, জাইরা ‘অকৃতজ্ঞ’।

কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তির পরও টুইটারে পোস্ট করতে দেখা গিয়েছিল জাইরাকে। কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন জানিয়ে তিনি লিখেছিলেন, এই অবস্থাও একদিন কেটে যাবে।

কিন্তু তারপর থেকেই নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেছেন বলিউডের উঠতি এই অভিনেত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765