শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

“বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক অগ্রজ কুমার রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কবীর হোসেন, সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, পিটিআই সুপার লস্কর সফি আহম্মেদ, হেল্প এর নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বানু লুচি, প্রেস ক্লাবের সহসাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, শিক্ষক আমাতুল হাফিজ প্রমুখ।

পরে আদর্শ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহনে একটি নাটক পরিবেশন করা হয়।
র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765