শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




গাজীপুরে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আহত ১৮

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় রাঁধুনী নামে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে তিনজন দগ্ধসহ ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দিবাগত মধ্যরাতে এ বিস্ফোরণে রেস্তোরাঁটির সামনের অংশ ভেঙে যায়। বর্তমানে দগ্ধ তিনজনসহ আহত ১৮ জন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, রাত ২টার দিকে বোর্ডবাজার এলাকার তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত রাঁধুনী রেস্তোরাঁয় বিকট শব্দে বিষ্ফোরণ হয়। বিষ্ফোরণে রাঁধুনী রেস্তোরাঁটির সামনের ও পার্শ্ববর্তী তৃপ্তি হোটেলের একাংশ ভেঙে যায়। এছাড়া ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলার বাইরের অংশের গ্লাস এবং মহাসড়কের অপর পাশের মসজিদের গ্লাস ও মাইক ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় দগ্ধসহ ১৮জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢামেকে স্থানান্তরিত করা হয়।

স্টেশন অফিসার আতিকুর আরো জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও উদ্ধার তৎপরতা চালায়। গ্যাস লাইন বা সিলিন্ডারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোজাম্মেল হোসেন জানান, গাজীপুরের বিস্ফোরণের ঘটনায় এ হাসপাতালে ১৮ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজন দগ্ধ। একজনের অবস্থা গুরুতর। তারা সবাই চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765