রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ইসরোর পাশে বলিউড

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

ইতিহাসের দোরগোড়ায় পৌঁছেও সফল হল না ভারত। একেবারে শেষ মুহূর্তে ‘চন্দ্রযান-২’–এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো)। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি মহাকাশবিজ্ঞানীরা।

এতে ভেঙে পড়েছেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) বিজ্ঞানীরা। আর তাদের এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড। শাহরুখ খান থেকে শুরু করে প্রায় সব তারকাই টুইট বার্তায় বলেছেন, পাশে আছি।

শাহরুখ খান বলেছেন, ‘কখনও আমরা যেখানে পৌঁছাতে চাই, পৌঁছাতে পারি না।আমরা পারব, এই আশা আর বিশ্বাসটাই তো আসল।আমাদের বর্তমান অবস্থা কখনও চূড়ান্ত গন্তব্য হতে পারে না।’

সানি দেওল বলেছে, ‘যোগাযোগ হারিয়ে গেছে। আশা নয়। আমরা ইসরোর জন্য গর্বিত।’

অভিনেতা তুষার কাপুরও ইসরোকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন।এ ছাড়া রীতেশ দেশমুখ সান ফ্রান্সিসকোয় বসে চন্দ্রযান ২-এর অভিযান দেখছিলেন। সেখান থেকেই তিনি লিখেছেন, ‘ইসরোর জন্য আমরা গর্বিত।’

অনুপম খেরও একই বার্তা লিখেছেন। সোনম কাপুর, ফারহান আখতারের মতো অনেকে আবার ইসরোর চেয়ারম্যান শিবন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলার ছবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়ার করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765