মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




গেমের নেশায় বাবার ৪১ হাজার টাকা খোয়াল শিশু

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

মোবাইল গেম খেলতে খেলতে বিভিন্ন লেভেল পার করতে গিয়ে ৯ মাসে বাবার অ্যাকাউন্টের ৪১ হাজার টাকা নষ্ট করেছে ৮ বছরের এক বালক। ঘটনাটি ভারতের লক্ষ্ণৌর।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ছেলেটির বাবা একটি স্থানীয় মন্দিরের পুরোহিত। তিনি একদিন আবিষ্কার করেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪১, ০০০ টাকা গায়েব হয়ে গেছে।

ব্যাংকে গিয়ে জানতে পারেন অনলাইনে এই টাকা অন্যত্র পাঠানো হয়েছে। তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ভেবে পুলিশে খবর দেন ওই ব্যক্তি। তদন্ত নেমে পুলিশ জানতে পারে একটি ই-ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।

যে মোবাইল থেকে টাকা পাঠানো হয়েছে, সেটি ওই পুরোহিতেরই বলে জানতে পারে পুলিশ।

পুরোহিতের স্ত্রী বা ছেলেই যে এই কাজে যুক্ত, তা বুঝতে পারে পুলিশ। স্ত্রী মোটেও মোবাইল ফোন ব্যবহার করেন না। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করতেই সে ভয় পেয়ে সব বলে দেয়।

ফ্রি ফায়ার নামে একটি অনলাইন গেম খেলতে গিয়েই বাবার অ্যাকাউন্টের টাকা সে খরচ করে ফেলে বলে জানায়। এই কথা সামনে আসার পর পুলিশে দায়ের করা অভিযোগ ফিরিয়ে নিয়েছেন ওই ব্যক্তি।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765