শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার দাকোপে ১৯ বছর বয়সী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টায় অসুস্থ অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেকে) গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে ওই নারীকে। উপজেলার নলিয়ান এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।

আজ শনিবার সকালে তাকে খুমেকের ওসিসিতে নেওয়া হয়েছে।

খুমেকে গৃহবধূর সঙ্গে আসা তার শাশুড়ি বলেন, তার ছেলে একটি মামলায় বর্তমানে জেলে রয়েছে। তিনি ও তার স্বামী ছেলের জামিনের বিষয়ে পরিচিত একজনের সঙ্গে কথা বলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এসময় তার পুত্রবধূ একাই বাড়িতে ছিল। প্রতিবেশী ইবাদুল গাজীর দুই ছেলে শরীফুল গাজী (৩০) এবং সাইফুল (২২) ও তাদের এক বন্ধু আবির শিকদার আমার ছেলের জামিনের বিষয়ে কথা বলবে বলে বউয়ের ঘরে প্রবেশ করে।

সুযোগ বুঝে তারা ধারালো দায়ের ভয় দেখিয়ে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। পরে গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। রাত সাড়ে ১০টায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে মামলা করবেন বলে জানান তিনি।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিক বলেন, আমরা এখন পর্যন্ত গণধর্ষণের এমন কোনো খবর পাইনি। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই দায়ীদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765