শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




খালেদা জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আগরতলা জিরো পয়েন্টে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ১২০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রত্মেশ্বর-নতুনবার্তা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে খালেদা জিয়া কলঙ্কিত ও ভূলুণ্ঠিত করেছেন। তিনি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছেন বহুবার। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন ঠিকই, তবে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি।

শুক্রবার দুপুরে ভারতের ত্রিপুরা যাওয়ার প্রাক্কালে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে আগরতলায় যাচ্ছেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক দুপুরে আখাউড়া স্থলবন্দরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার ভূমি এ কে এম শরিফুল হক, আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান চিরস্মরণীয়। একাত্তর সালে আমাদের শরণার্থীদের আশ্রয়, খাবার, চিকিৎসা সহায়তাসহ যে সহমর্তিতা দেখিয়েছে ত্রিপুরার মানুষ ও ত্রিপুরার তৎকালীন রাজ্য সরকার তা অবিস্মরণীয়। তাই মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ও সহায়তাকারী ত্রিপুরার জনগণকে কৃতজ্ঞতা জানাতে যাচ্ছি।

পরে মন্ত্রী আগরতলা জিরো পয়েন্টে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশন দিল্লির ডেপুটি হাইকমিশনার রকিবুল হক, আগরতলা উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনার কিরিট চাকমা, ১২০ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক রত্মেশ্বর, আগরতলা বন্দর ম্যানেজার দেবাশীষ নন্দী, ত্রিপুরা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের কর্মকর্তারা।

এর আগে বুধবার মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ৩৫ জন ত্রিপুরায় যান। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরায় প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধারা আছেন এই দলে। তারা ত্রিপুরার যেসব স্থানে প্রশিক্ষণ নিয়েছিলেন সেসব স্থান ঘুরে দেখবেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765