শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ছয়টি বিশেষ পর্যটন কেন্দ্র হচ্ছে সুন্দরবন সন্নিহিত ৩ জেলায়

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে দেশি-বিদেশি ইকো-ট্যুরিস্টদের (প্রতিবেশ পর্যটক) আকৃষ্ট করতে ও তাদের সুযোগ-সুবিধা বাড়াতে সুন্দরবন সন্নিহিত ৩ জেলায় নির্মিত হচ্ছে ছয়টি বিশেষ পর্যটন কেন্দ্র।

ইতোমধ্যে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার লোকালয়ে আন্তর্জাতিক মানের দুইটি করে সর্বমোট ‘ছয়টি বিশেষ পর্যটন কেন্দ্র’ গড়ে তুলতে প্রাথমিক কাজ শুরু করেছে পর্যটন মন্ত্রণালয়।
এই ছয়টি বিশেষ পর্যটন কেন্দ্রের জন্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে। ২০২২ সালের মধ্যে এসব পর্যটন কেন্দ্রের কাজ শেষ হবে। সুন্দরবন সন্নিহিত লোকালয়ে বিশেষ এসব পর্যটন কেন্দ্রর স্থান সরেজমিনে পরিদর্শন করে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক।

শুক্রবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে “বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভবনা ও চ্যালেঞ্জ শীর্ষক’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, চেম্বার প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের কাছে বাগেরহাট জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা, সম্ভবনা ও চ্যালেঞ্জ সমুহ তুলে ধরেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765