শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




এবার আইএস’র নতুন সংযোজন ‘বোমারু গরু’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) আত্মঘাতী হামলার নতুন কৌশল হিসেবে এখন মানুষের পরিবর্তে গরুকে ব্যবহার করছে। সম্প্রতি ইরাকের আল ইসলাহ’র গ্রামের উত্তর পাশে বিস্ফোরক বেল্ট বাঁধা দুটো গরুকে ঘুরতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, নিজেদের দখলকৃত ভূখণ্ড হারিয়ে দুর্বল হয়ে পড়ায় এবং সদস্যসংখ্যা কমে যাওয়াতেই এই কৌশল নিয়েছে আইএস।

ইরাকের দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র কর্নেল গালিব আল-আতিয়া বলেন, গরু দু’টো গ্রামের উপকণ্ঠে ঘেরাঘুরি করতে করতে বাড়িঘরের কাছে যাওয়ামাত্র রিমোট দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। এতে গরুগুলো মারা যায়। পাশাপাশি আশেপাশের বসতি ক্ষতিগ্রস্ত হয়। যদিও এতে মানুষ হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ইরাকে বোমা হামলার জন্য গরুর মত প্রাণী ব্যবহার খুবই অদ্ভুত ব্যাপার। কারণ সেখানে দুধ এবং মাংসের জন্য প্রাণীর মূল্য অনেক। তবে এই হামলা নিশ্চিত করে যে, আইএস’র জনশক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছে। এ কারণেই তারা এখন এমন বিকল্প পথে হাঁটছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765