শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




মোংলায় পানির ট্যাঙ্ক ও গাছের চারা বিতরণ

মোংলা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

মোংলায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও এডিপি’র উদ্যোগে  উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে পানির ট্যাঙ্ক ও গাছের চারা বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে পানির ট্যাঙ্ক ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এসময়  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস,বাগেরহাট জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান,মিঠাখালি ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন মোংলা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।

পরে জে এস এস এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে নারী ও শিশু ধর্ষন বন্ধে জনসচেতনতা গড়ার লক্ষে মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765