শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




ঝালকাঠিতে স্বামীর লাশ উদ্ধার, সন্দেহের তীর স্ত্রীর দিকে

ঝালকাটি প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

ঝালকাঠিতে লাভলু হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ স্ত্রী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। পুলিশ বৃহস্পতিবার দুপুরে শহরের মধ্য চাঁদকাঠির বাসা থেকে তার লাশ উদ্ধার করে। লাভলুর মৃত্যু নিয়ে রহস্য থাকায় পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাভলু হাওলাদার অনেক দিন ধরে কোনো কাজ করছিলেন না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এক পর্যায়ে স্ত্রী স্বামীর সঙ্গে রাগ করে পাশেই বাবার বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা লাভলুর মৃতদেহ ঝুলতে দেখেন। তবে এমনভাবে মৃতদেহ ঝুলছিল, তাতে পুলিশ ও স্থানীয়দের মনে সন্দেহ দেখা দেয়। পুলিশের ধারনা তাকে কেউ মেরে ফেলে লাশ ঝুলিয়ে রাখতে পারে। তবে লাভলুর স্ত্রী হালিমা বেগম দাবি করেন, তার স্বামী ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।

লাভলুর ভাই শাহজাহান হাওলাদার বলেন, কিভাবে আমার ভাই মারা গেল এখনো বুঝে উঠতে পারিনি। তবে আমার মনে হয় তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। স্ত্রী ছাড়া অন্য কারো সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। হয়তো স্ত্রী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান বলেন, বুধবার কোনো এক সময় মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃত্যু নিয়ে রহস্য থাকায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765