রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের ফাঁসি, ২৬ জনের যাবজ্জীবন

নতুন বার্তা ডেস্ক :
  • প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০১৯

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় নয়জনের ফাঁসি ও ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ১২ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে পাবনা জর্জ কোর্টে এ আদেশ দেন পাবনা দায়রা জজ-১ এর বিচারক মো. রোস্তম আলী।

১৯৯৪ সালের ২৩ শে সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। পথে ঈশ্বরদী রেলওয়ে জংশনে শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে দুর্রৃত্তরা। তবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা।

এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিএনপির ৭ নেতাকর্মীসহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে ৫২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765