শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বিয়ের আশ্বাসে যৌন নিপিড়নের অভিযোগে ছাত্রলীগ সম্পাদক আটক

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন।

বিয়ের আশ্বাস দিয়ে যৌন নিপীড়নের অভিযোগে চাঁদপুরে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের শংকুরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মো. সোহেল হোসেন শাহরাস্তি উপজেলার পৌর সেনগাঁও এলাকার আহসান উল্লাহর ছেলে।

এদিকে নির্যাতিত ওই তরুণীকে মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহরাস্তি থানার ওসি মো. শাহ আলম এলএলবি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহেলের বিরুদ্ধে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শংকুরপুর গ্রামের ওই তরুণীর বাবা তাজুল ইসলাম নিপীড়নের দায়ে মামলা করেছেন।

তিনি মামলায় অভিযোগ করেন, দীর্ঘদিন সোহেল তার মেয়েকে বিয়ের আশ্বাসে বিভিন্ন সময় যৌন নিপীড়ন করেন। পরে বিয়ের কথা বললে সোহেল তা অস্বীকার করে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

সোহেলের বিরুদ্ধে নিপীড়নের দায়ে মামলা করা হয়েছে। সোহেলকে আটক করা হয়েছে। নির্যাতিত তরুণীর মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765