রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




আসামের এনআরসি নিয়ে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি— ফাইল ছবি

ভারতের আসাম রাজ্যে প্রকাশিত নাগরিকদের জাতীয় তালিকা (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপো গ্রান্ডি।

রোববার ইউএনএইচসিআরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

এছাড়া আসামের এনআরসি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যের বড় সংখ্যক মানুষকে রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে ফেলতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন গ্রান্ডি।

বিবৃতিতে বলা হয়, নাগরিক তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৯ লাখ মানুষের যদি অন্য কোনো দেশের জাতীয়তা না থাকে তবে তারা রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে।

ফিলিপো গ্রান্ডি বলেন, ‘যে প্রক্রিয়ায় অনেক মানুষ রাষ্ট্রহীন হয়ে যেতে পারে, সেই প্রক্রিয়া জাতিসংঘের বিশ্বকে উদ্বাস্তশূন্য করার প্রচেষ্টা ব্যর্থ করবে।’

তিনি বলেন, ‘ভারত সরকারের উচিত এটা নিশ্চিত করা যাতে কোনো নাগরিকই রাষ্ট্রহীন না হয়ে যায়। প্রত্যেক নাগরিকের তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপযুক্ত আইনি পরিসেবা দিতে হবে।’

গত শনিবার আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজারের বেশি মানুষের নাম। এতে এই বিপুল সংখ্যক মানুষের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তালিকা থেকে বাদ পড়া এই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো বা দেশ থেকে বিতাড়িত করার মতো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিপো গ্রান্ডি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765