শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




খুলনায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে রফিকুল ইসলাম শেখ (৪৫) নামে দিনমজুরের বিরুদ্ধে প্রতিবেশী সাড়ে ৫ বছর বয়সী এক শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই শিশুর পিতা আলমগীর শেখ বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করলে পুলিশ রফিকুলকে আটক করে।

পুলিশ জানায়, রোববার দুপুর সাড়ে ১২টায় তানহা সুলতানাকে টাকার প্রলোভন দেখিয়ে রফিকুল ইসলাম শেখ গাড়াখোলা স্কুলের পিছনে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই শিশু বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে তার পিতা আলমগীর শেখ ফুলতলা থানায় অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রফিকুল শেখকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফুলতলা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল দত্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সোমবার ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765