শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়: মমতা

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের আসামে বিজেপির জন্য ব্যুমেরাং হয়েছে প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি)। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। অথচ এনআরসির জোরালো দাবি করেছিল গেরুয়া শিবিরই। এমন পরিস্থিতিতে সুযোগের সদ্ব্যবহার করেছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসৎ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে। খবর জি নিউজের।

মমতা আরও লিখেছেন, বাংলাভাষী ভাই-বোনদের জন্য খারাপ লাগছে। যাঁতাকলে পড়ে ভুগতে হয়েছে তাদের।

আসামে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা নিয়ে ইতোমধ্যেই উঠেছে প্রশ্ন। খসড়ায় বাদ পড়েছিলেন ৪০ লাখেরও বেশি মানুষ। কিন্তু চূড়ান্ত তালিকায় তা কমে হয়েছে ১৯ লাখ।

এনআরসি তালিকা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস-বিজেপি দুপক্ষই। তারা মনে করছে, বৈধ নাগরিকরাই বাদ পড়েছেন। আর ঢুকে পড়েছেন বিদেশিরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765