শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




যেসব পরিবর্তন নিয়ে আসছে অ্যান্ড্রয়েড টেন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

আনুষ্ঠানিকভাবে অ্যান্ড্রয়েড কিউ-এর অফিশিয়াল নাম ঘোষণা করেছে গুগল। সরাসরি সংখ্যা ব্যবহার করে অ্যান্ড্রয়েড কিউ-এর নাম রাখা হয়েছে অ্যান্ড্রয়েড টেন। ইতোমধ্যে নতুন এ অপারেটিং সিস্টেম পাবলিক বেটা সংস্করণে প্রকাশিত হয়েছে। এ কারণে সামনে এসেছে এই অপারেটিং সিস্টেমের বেশ কিছু ফিচার। চলুন জেনে নেওয়া যাক-

ডার্ক মোড:
এই ফিচারটিকে প্রথমে পাবলিক বেটা ভার্সনে ছাড়া হয়েছিল। পরে গুগলের আইও ডেভেলপার সম্মেলনে ফিচারটি নিশ্চিত করা হয়। সেটিংসে ব্যাটারি ট্যাব থেকে ডার্ক থিম চালু করা যাবে। গুগল গত কয়েক মাসে তাদের বেশ কিছু অ্যাপে এ মোড যুক্ত করেছে।
লোকেশন:
অ্যান্ড্রয়েড টেন সংস্করণে প্রাইভেসি বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে গুগল। অ্যাপে লোকেশন অ্যাকসেস যাতে ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারে সে বিষয়টি যুক্ত করা হচ্ছে। এছাড়া লোকেশন সেবাটি চালু বা বন্ধ করার সুবিধার পাশাপাশি কোনও অ্যাপে অনুমতি ছাড়া লোকেশন সেবা চালু হবে না।

ফাস্ট শেয়ার:
অ্যান্ড্রয়েড টেন-এর সঙ্গে নতুন একটি ফিচার নিয়ে আসছে গুগল। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা খুব সহজেই ফাইল শেয়ার করতে পারবে। এই ফিচারটির নাম ফাস্ট শেয়ার রেখেছে কর্তৃপক্ষ।

ব্যাটারি ইন্ডিকেটর:
বর্তমানে বাজারে যত স্মার্টফোন আসছে সেগুলোতে ব্যাটারির চার্জ কতটুকু আছে তা দেখায়। কিন্তু অ্যান্ড্রয়েড টেন-এ আপনি জানতে পারবেন আপনার ফোন কতক্ষণ চলবে।

কালারফুল থিমস:
ইউজার ইন্টারফেসে (ইউআই) পরিবর্তন আনার পাশাপাশি বিভিন্ন রঙের থিম ব্যবহার করার সুযোগ দিতে পারে অ্যান্ড্রয়েড টেন।

থার্ড পার্টি অ্যাপস ক্যামেরা:
থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে উন্নত ছবি তোলার সুযোগ থাকবে এতে। অ্যান্ড্রয়েড টেনে ডেভেলপাররা ছবির ডেপথ কন্ট্রোল করতে পারবেন।

অ্যালার্ট অপশন:
এখন কোনও অ্যাপ সহজেই বন্ধ করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যাপ নোটিফিকেশনে চাপ দিয়ে ধরে রাখলে তা ব্লক করার সুবিধা পাওয়া যাবে। এছাড়া নোটিফিকেশন সাইলেন্ট করার সুবিধাও থাকবে।

ডেস্কটপ মোড:
অ্যান্ড্রয়েড টেনে থাকবে বিশেষ ডেস্কটপ মোড যা স্মার্টফোনকে সহজে ডেস্কটপের সঙ্গে যুক্ত করা যাবে। এতে কাজকর্মে আরও বেশি গতিশীলতা বাড়বে।

ফোল্ডেবল ফোন ইউজার ইন্টারফেস:
অ্যান্ড্রয়েড টেনে ভাঁজ করা স্ক্রিনের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস থাকবে। গত বছরেই গুগল এ তথ্য প্রকাশ করেছিল। নতুন এই অপারেটিং সিস্টেম সংস্করণ ইউজার ইন্টারফেসে বিভিন্ন উপাদান ও নকশাকে ডিসপ্লের হার্ডওয়্যার অনুযায়ী বদলে ফেলতে পারবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765