সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




নারীকে যৌন হয়রানি, পুলিশ কনস্টেবলকে গণধোলাই

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

নারীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় এক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গণপিটুনির শিকার পুলিশ কনস্টেবল সাব্বির হোসেন রাজশাহীর পবা থানায় কর্মরত বলে জানা গেছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক হায়দার আলী খান জানান, পুলিশ কনস্টেবল সাব্বিরকে উদ্ধার করে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ কনস্টেবল সাব্বির বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় গিয়ে এক নারীর শরীরে হাত দেন। তখন ওই নারী গরমের কারণে ঘরের বাইরে ঘোরাফেরা করছিলেন। এ সময় সাব্বির শরীরে হাত দিলে ওই নারী চিত্কার শুরু করেন। একপর্যায়ে আশপাশের নারী ও পুরুষরা জড়ো হয়ে সাব্বিরকে ধরে বেদম পেটাতে শুরু করে।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে উদ্ধার করে। পরে তাকে নগরীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে একজন চিকিত্সকের কাছে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে সাব্বিরকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765