রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৫ সেপ্টেম্বর

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর। চলবে  ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd এ উল্লেখিত নিয়মাবলী অনুসরণ করে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা হবে ১, ২ এবং ৮ ও ৯ নভেম্বর।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ৭০ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটসমূহ হচ্ছে– ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’ ও ‘আই’। ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ নভেম্বর; ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; ‘সি’ ও ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ নভেম্বর এবং ‘এ’, ‘বি’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর।

‘এ’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো– কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড এগ্রোপ্রসেস ইঞ্জিনিয়ারিং; ‘বি’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো– গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা; ‘সি’ ইউনিটের অধীনে বিভাগ হলো– ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান; ‘ডি’ ইউনিটের অধীনে বিভাগ হলো– ইংরেজি, বাংলা, ইতিহাস; ‘ই’ ইউনিটের অধীনে বিভাগসমূহ হলো অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান; ‘এফ’ ইউনিটের অধীনে বিভাগ হলো ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ‘জি’ ইউনিটের অধীনে বিভাগ হলো আইন; ‘এইচ’ ইউনিটের অধীনে বিভাগ হলো কৃষি, ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স, লাইভস্টক সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন; ‘আই’ ইউনিটের অধীনে বিভাগ হলো আর্কিটেকচার।

উল্লেখ্য, এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765