শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ১০ কমান্ডো নিহত: ইন্ডিয়া টুডে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

কাশ্মীর নিয়ে চলমান উত্তেজনায় বিগত তিন সপ্তাহে ভারতীয় বাহিনীর গুলিতে ১০ পাকিস্তানি কমান্ডো নিহত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিল করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর থেকে নিয়ন্ত্রন রেখায় মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান।

ভারতীয় বাহিনীর দাবি, গত তিন সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০ কমান্ডো তাদের গুলিতে নিহত হয়েছে।

কমান্ডো নিহতের কারণ হিসেবে ওই সামরিক সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসীদের ভারতে পুশইন করতে চেয়েছে। পরে ভারতীয় বাহিনীর জবাবী পদক্ষেপে হাতে তারা নিহত হয়।

সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পাকিস্তান কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওই কুটনৈতিক সূত্রটি দাবি করে।

এদিকে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডো মোতায়েনের খবর পেয়েছে ভারতীয় সেনারা।এরপরই সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে তারা।

ভারতীয় বাহিনী জানায়, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০০ সেনা কমান্ডো মোতায়েনের পর ভারতীয় বাহিনীও বিশেষ অবস্থানে রয়েছে। পাকিস্তানের হঠাৎ কমান্ড মোতায়েনে অভ্যন্তরীণ গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে আরও বলা হয়,নিয়ন্ত্রণ রেখা বরাবর কমান্ডোদের উপস্থিতি নজরে আসতেই তাদের গতিবিধির ওপর নজর রাখছে ভারতীয় সেনারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765