শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ফের কাশ্মীর নিয়ে অবস্থান স্পষ্ট করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

আরও একবার রাশিয়া কাশ্মীর নিয়ে অবস্থান স্পষ্ট করল। পুতিনের দেশ জানিয়ে দিল, ভারতের ঘরোয়া বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে নাক গলানো উচিত নয়। যেখানে ফের কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিখিত অভিযোগ জমা দিল পাকিস্তান।

এর আগে গত ১৬ আগস্ট জাতিসংঘে বৈঠক ডেকেও তেমন ফল পায়নি পাকিস্তান। ভারতে নিযুক্ত রাশিয়ার দূত রোমান বাবুশকিন জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘অনিশ্চিত’ অবস্থানে ছিল রাশিয়া। ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষপাতী নয় বলে রাশিয়া জানায়।
উল্লেখ্য, বাবুশকিনের মন্তব্যে স্পষ্ট, জাতিসংঘের ওই বৈঠকে ভারতের পাশেই দাঁড়িয়ে রাশিয়া। রুদ্ধদ্বার বৈঠকে চূড়ান্ত ফয়সলা প্রকাশ করা হয়নি জাতিসংঘের তরফে। তবে রাশিয়ার পাশাপাশি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনও ভারতের পক্ষে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে।

জাতিসংঘের রাশিয়ার প্রতিনিধি ডিমিত্রি পলিয়ানস্কি এক টুইটে জানিয়েছিলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক সহজ হওয়ার পক্ষে বরাবর প্রচার চালিয়েছে রাশিয়া। ১৯৭২ সালে সিমলা চুক্তি এবং ১৯৯৯ সালে লাহোর ঘোষণা অনুযায়ী কাশ্মীর সমস্যা মেটানো প্রয়োজন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765