রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




বাগেরহাটে বিয়ের আসরেই ভ্রাম্যমান আদালতের অভিযান : বরকে ২ মাসের কারাদন্ড

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০১৯

বাগেরহাটের ফকিরহাটে বাল্যবিবাহের অভিযোগে বিয়ের আসরেই ভ্রাম্যমান আদালত বসিয়ে বর সাদ্দাম হোসেন (২৬) কে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে ফকিরহাট উপজেলা সৈয়দ মহল্লা গ্রামের মোঃ রফিকুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত সাদ্দাম হোসেন যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা এলাকার তাহাজ্জুল শেখের ছেলে।
এলাকাবাসি জানান, শুক্রবার দুপুরে বর মোঃ সাদ্দাম হোসেনের সাথে মূলঘরের সৈয়দ মহল্লা গ্রামের মোঃ রফিকুল ইসলামের কিশোরী কন্যা ময়না খাতুনের বিবাহের দিন ধার্য ছিল। সে অনুয়ায়ী বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে কন্যা পক্ষ। যথা সময়ে বরযাত্রীও আসে। এসময় গোপনে সংবাদ পেয়ে কনের বাড়ীতে উপস্থিত হয় ভ্রাম্যমান আদালতের একটি দল। এরপর ভ্রাম্যমান আদালতের বিচারক ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা বিয়ের আসরেই বর সাদ্দাম হোসেনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765