মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




রূপসায় নবাগত নির্বাহী অফিসারের যোগদান

রূপসা (খুলনা) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

 

দীর্ঘদিন ধরে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য থাকার পর অবশেষে গত ২৬ আগষ্ট নবাগত অফিসার হিসেবে নাসরিন আক্তার যোগদান করেছেন। তিনি খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত ১১ জুলাই রূপসা উপজেলার সাবেক নির্বাহী অফিসার মো. ইলিয়াছুর রহমান পদোন্নতি পেয়ে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পদে যোগদান করায় রূপসা উপজেলা নির্বাহী অফিসারের পদটি শূন্য হয়। অবশেষে রোববার অপরাহ্নে নির্বাহী অফিসার নাসরিন আক্তার যোগদান করেন।

নবাগত নির্বাহী অফিসারের যোগদানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মহিউদ্দিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেম, নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, ইউআরসি ইন্সট্রাক্টর নজিবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলী, আইসিটি টেকনিশিয়ান এস এম অনিকুজ্জামান প্রমুখ। অপরদিকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানিয়েছেন রূপসা উপজেলা অফিসার্স ক্লাব নেতৃবৃন্দ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765