শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




মোড়েলগঞ্জে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

বাগেরহাটের মোড়েলগঞ্জে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে পারভেজ শেখ (৩২), মজিবর হাওলাদার(৬০), নামের ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে আহতদের চিকিৎসার জন্য মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসারত পারভেজ শেখ জানান, ঘটনার সময় সে তার নানা আজিজ হাওলাদারের পৈত্তিক সম্পত্তিতে ট্রাকটর মেশিন দিয়ে জমিতে চাষ দিতেছিলো। এ সময় একই গ্রামের সৈজউদ্দিন শেখের ছেলে বাদল শেখের নের্তৃত্বে জাহিদুল শেখ, হানিফ শেখ, বেল্লাল শেখ সহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারিদের ধারালো অস্ত্রের আঘাতে পারভেজ শেখ ও মজিবর রহমান হাওলাদারকে মারপিট ও কুপিয়ে গুরুত্বর জখম হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাদের ডাকৎচিকারে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার পরপরই জখমীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার মো.কামরুজ্জামানের দপ্তরে রক্তাক্ত জখম অবস্থায় পারভেজ ও মজিবর রহমানকে স্থানীয় লোকজন নিয়ে আসলে সে তাৎক্ষনিক আহত দু’জনকে চিকিৎসার জন্য হাসপাতালের ভর্তির জন্য পাঠায়। বিষয়টি থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।

আজিজ হাওলাদার জানান, তার পৈতৃক ওয়ারেশী ৩৪ বিঘা সম্পত্তি দীর্ঘদিন ধরে তারা ভোগ দখল করে আসছে। গত ১ বছর ধরে ওই জমি নিয়ে গজালিয়া গ্রামের বাদল শেখের সাথে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সোমবার দুপুরে এ হামালা চালিয়েছে বাদল ও তার লোকজন বলে তিনি জানান।

এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম বলেন, মারপিটের ঘটনাটি শুনেছি। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765