রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ভারত-পাকিস্তান ইস্যুতে কারও মধ্যস্থতার দরকার নেই : মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

প্রয়োজনে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে। আর সেই আবেদন নাকি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র যাওয়ায় এমনটাই বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর পানি গড়িয়েছে অনেক। ভারত বারবার অস্বীকার করেছে ট্রাম্পের দাবি। তার কাছে মধ্যস্থতা করার কোনও আর্জি জানানো হয়নি বলেও উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে এবার মাস্টারস্ট্রোক দিলেন মোদি। খোদ ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে সেই বার্তা দিয়ে এলেন ভারতের প্রধানমন্ত্রী। স্পষ্ট জানালেন, ‘ভারত-পাক ইস্যুতে কারও মধ্যস্থতার দরকার নেই’।
G-7 সম্মেলনে যোগ দিতে আপাতত ফ্রান্সে রয়েছে মোদি ও ট্রাম্প। সামিটের ফাকে সেখানেই আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার। আর সেখানেই পাকিস্তানকে আরও খানিকটা কোণঠাসা করে মোদি কূটনৈতিক জয় নিয়ে এলেন বলে ভারতের বেশ কয়েকটি মিডিয়া দাবি করেছে।

ডোনাল্ড ট্রাম্প এদিন মোদির মুখোমুখি বসে বলেন, ‘কাল আমাদের মধ্যে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। মোদি জানিয়েছেন যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আছে। আমার বিশ্বাস ভারত-পাকিস্তান ভালো কছু করবে’।

মোদি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে অনেক ধরনের দ্বি-পাক্ষিক ইস্যু আছে। কোনোটাতেই আমরা তৃতীয় কোনও দেশকে বরদাস্ত করব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করব’।

একইসঙ্গে ইমরান খান পাকিস্তানে ক্ষমতায় আসার পর যে তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদি, সে কথাও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী।

ইমরানের মার্কিন সফরের সময় ট্রাম্প দাবি করেছিলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর সমস্যার সমাধানে আমার সাহায্য চেয়েছেন। এই বিষয়ে সাহায্য করতে পারলে আমি খুবই খুশি হব। আমি দুই দেশের মধ্যস্থতাকারী হতে রাজি’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765