সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের




মেঘনায় নৌকা ডুবে ২ যুবক নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

চাঁদপুরে মেঘনা নদীতে নৌকা ডুবে ২ যুবক নিখোঁজ হয়েছেন। রোববার রাতে তাদের খোঁজে সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে মাইকিং করতে দেখা গেছে স্বজনদের।

তার আগে সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় মেঘনা নদীতে ৯ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় ৭ জনকে উদ্ধার করা হলেও সোমবার দুপুর পর্যন্ত অন্য দু’জনের খোঁজ মেলেনি।

নিখোঁজরা হলেন – জেলার সদর উপজেলার দক্ষিণ বালিয়া ইউনিয়নের বাখরপুর এলাকার মহসিন (২৬) ও খোকন (২৫)। তারা দু’জনই ঢাকায় চাকরি করেন।

নিখোঁজ খোকনের ভাই শাহ আলম ও মহসিনের ভাই মো. শুক্কুর বলেন, রোববার বিকেলে সদর উপজেলার আখনেরহাট থেকে নৌকা নিয়ে ঘুরতে বের হয় তারা। সন্ধ্যার দিকে নৌকাটি পুরাণবাজার দুধঘাট এলাকায় আসার পর নদীর স্রোতে পড়ে উল্টে যায়। এ সময় নদীতে ভাসতে থাকা ৭ জনকে একটি ট্রলার এসে উদ্ধার করে। কিন্তু পানিতে তলিয়ে যান মহসিন ও খোকন। ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি।

চাঁদপুর নৌপুলিশের এসপি মোশারফ হোসেন বলেন, ৭ বন্ধু মিলে নৌকা ভ্রমণে বের হলে পুরাণবাজার মেঘনা নদীতে নৌকাটি ডুবে যায়। এতে নৌকার দুই মাঝি ও তাদের ৫ বন্ধু উদ্ধার হলেও দুই জন এখনও নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই নৌপুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা নদীতে অভিযান চালাচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765