শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




মাঝ আকাশে হেলিকপ্টার-বিমান সংঘর্ষে নিহত ৭

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

স্পেনে হেলিকপ্টারের সঙ্গে একটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর ১টা ৩৬ মিনিটে ভূমধ্যসাগরীয় মায়োর্কা দ্বীপের ইনকা শহরের ইনকা হাসপাতালের ওপরের আকাশে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদপত্র দিয়ারিয়ো দে মায়োর্কার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে পাঁচজন হেলিকপ্টারের আরোহী ছিলেন। বাকি দুজন ছোট বিমানের।

স্থানীয় দমকল বিভাগ থেকে পাওয়া ছবিতে ইনকার রাস্তায় আকাশযান দুটির ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা গেছে।

একটি বাগানের ভেতর পড়া কিছু ধ্বংসস্তূপে আগুন জ্বলছে, এমন ছবিও দেখা গেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765