শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




বিশ্বের সবচেয়ে দামি স্কারলেট

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রী হিসেবে ফোর্বসের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’র সাফল্যের সুবাদে এই অভিনেত্রী চলতি বছর উপার্জন করেছেন ৫৬ মিলিয়ন ডলার।

অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন ‘মডার্ন ফ্যামিলি’খ্যাত অভিনেত্রী সোফিয়া ভার্গারা। তার আয় ৪৪ মিলিয়ন ডলারের বেশি। আর ‘বিগ লিটল লাইস’ অভিনেত্রী রিজ উইদারস্পুন ও নিকোল কিডম্যান রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন ২৮ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। ফোর্বস উল্লেখ করেছে, চলতি বছর সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের মোট আয় ৬৯ শতাংশ বেড়ে ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার হয়েছে। কিন্তু এই অঙ্কটি পুরুষ সহ-অভিনেতাদের মোট আয়ের চেয়ে অনেক পিছিয়ে।

একই সময়ে সেরা আয়ের পুরুষ অভিনেতাদের মোট উপার্জন ৫৮৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। প্রসঙ্গত, ২০১৮ সালেও ফোর্বসের তালিকায় ৪০ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থানে ছিলেন স্কারলেট। আর ২৮ মিলিয়ন ডলার আয় করে দ্বিতীয় স্থানে অ্যাঞ্জেলিনা জোলি এবং ১৯ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে ছিলেন জেনিফার অ্যানিস্টন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765